ঈদের আনন্দ বিষাদে পরিণত নওগাঁর ৪ গ্রামে

আপডেট : ২৫ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই মৎস্যজীবী। শিব নদীকে ঘিরেই চলতো তাদের জীবন-সংসার। কিন্তু বছরের একটা সময় নদীতে পানি না থাকায় জীবিকার তাগিদে ছুটে যেতেন বেগমগঞ্জ উপজেলাসহ দূর-দূরান্তে। ব্যবসা করতেন চুড়ি, ফিতা, দুলসহ নানা পণ্যের। নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার ৪ গ্রামে এখন শোকের মাতম চলছে।
  
শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে রাজেন্দ্রপুর গ্রাম। সেই গ্রামেরই মোহাম্মদ বাদশা ও বারিখসহ ১৫ জন জীবিকার তাগিদে গিয়েছিলেন বেগমগঞ্জ উপজেলায়। চুড়ি, ফিতা, দুলসহ নানা সামগ্রী বিক্রি করতে। বাড়ি ফেরার আগে কথা বলেছিলেন পরিবারের সঙ্গেও। 

স্বজনদের আহাজারি। ছবি: ইনডিপেনডেন্ট

কিন্তু টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে রডের নিচে চাপা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাদশা, বারিখসহ আরও অনেকেই।

নওগাঁর মান্দার পাইকারি ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই ও ভাতিজা মারা গেছে। এই শোক আমরা কেমন করে সইব? বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে।’

মর্মান্তিক এই দুর্ঘটনায় শুধুমাত্র রাজেন্দ্র ভাটি গ্রামেই মারা গেছেন ১১ জন। এই দুর্ঘটনার খবরে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া 

নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। ছবি: ইনডিপেনডেন্ট

নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী বলেন, ‘মরদেহ দাফন–কাফনের যে খরচ তা আমরা উপজেলা প্রশাসন থেকে বহন করব। এছাড়া পরিবারগুলোকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।’

২০১৭ সালে একই ধরনের দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জে ঈদের আগে মারা যায় ১৭ জন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর