নাটোরে পুকুর থেকে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার 

নাটোরে একটি পুকুর থেকে কমল কুমার দাস নামের এক রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আপডেট : ২৮ জুন ২০২৬, ১১:২৯ এএম

নাটোরে একটি পুকুর থেকে কমল কুমার দাস নামের এক রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কমল কুমার দাস একই ইউনিয়নের লেংগুরিয়া মধ্যপাড়া মহল্লার মৃত হীরালাল দাসের ছেলে ও পেশায় একজন রিকশাচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, গতকাল শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন কমল কুমার দাস। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা জংলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি পুকুরে বস্তাবন্দী কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে সংবাদ দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বস্তাটি উদ্ধার করে বস্তার মুখ খুলে এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা মরদেহটি কমল কুমার দাসের বলে শনাক্ত করেন এবং পরে তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত্যুর ঘটনা উদঘাটনে জেলা পুলিশের একাধিক টিম তদন্ত কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর