সিরাজগঞ্জে পানির পাইপে মিলল গ্যাসসদৃশ্য পদার্থ, তদন্তে বাপেক্স

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পাম্পের পানিতে আগুন দিলেই জ্বলে উঠছে। আর এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পাম্পের পানিতে আগুন দিলেই জ্বলে উঠছে। আর এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

এদিকে গ্যাসের খনি আছে কিনা এমন সন্দেহে ঘটনা গড়িয়েছে বাপেক্স পর্যন্ত। বাপেক্স প্রতিনিধিদলও এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। তবে জননিরাপত্তায় বন্ধ করে রাখা হয়েছে পাম্পের পানি সরবারহ।

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার পানি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, বেলকুচি থানা সংলগ্ন মাজেম মিয়ার গড়ানে অবস্থিত পৌরসভার নতুন পানির পাম্পের একটি পাইপলাইনে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস এবং পৌরসভার প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। সেখানে পাম্পের পাইপ লাইনে আগুন দিলে পানির মধ্যে গ্যাস পদার্থের উপস্থিতি জ্বলে উঠে। পরে পাম্পে এসেও তারা পরীক্ষা করলে সেখানেও আগুন জ্বলে উঠে। পাইপ লাইন যেদিকে গেছে সেদিকেই পানিতে আগুন জ্বলে উঠে। বিষয়টি নিয়ে কৌতুহল সৃষ্টি জানানো হয় উপজেলা প্রশাসনকে। 

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রশাসন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা উপজেলা প্রশাসনকে জানান কি ধরনের গ্যাস এবং এর উৎস কোথায় তা নিশ্চিত হতে আরও কারিগরি ও বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন। বেলকুচি পৌরসভা মানুষকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন এই কর্মকর্তা।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (প্রশাসক,বেলকুচি পৌরসভা) আফরিন জাহান জানান, বাপেক্সের বিশেষজ্ঞ দল তদন্ত করে নমুনা নিয়ে গেছে তদন্ত শেষে গ্যাসসদৃশ্য পদার্থের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত মতামত দেবে।

তিনি আরও জানান, গ্যাসের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে প্রশাসন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পানির পাম্প।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর