সন্তানকে হত্যার হুমকির অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তার চেয়ে সংবাদ সম্মেলন ছাত্রদল নেতার মায়ের

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি, ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও নিজেকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাপলা আহমেদ নামে এক নারী। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু এসব হুমকি দিয়েছেন অভিযোগ করে তিনি তার গ্রেপ্তার ও বহিষ্কার দাবি করেন।  

সোমবার দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন শাপলা আহমেদ। তিনি পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন। দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

শাপলা আহমেদ অভিযোগ করেন, গতকাল রোববার (২৬ জুলাই) রাতে মোবাইলফোনে কল করে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একই সঙ্গে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। 

এর একটি কল রেকর্ড ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে বলেও জানান এই নারী। 

শাপলা আহমেদ বলেন, গতকাল রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু আমার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালি করেছে। একজন মা ও নারী হিসেবে আমার সম্মানে আঘাত করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।
আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের...
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলের পাশ থেকে একটি ককটেট বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে...
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনে ছয় শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একসঙ্গে এতোগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের (ডেপুটি স্পিকার) স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা...
ইরানি সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং নতুন করে হামলা হলে সংঘাত আরও বিস্তৃত হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আলোচনার সুযোগ করে দিতেই আপাতত হামলা বন্ধ রাখা...
লোডিং...

এলাকার খবর