নাটোরে গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরি

নাটোরে একটি গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর ভাটোদ্বারা এলাকার শাহীন রাইস মিলের গোডাউনে এই চুরির ঘটনা ঘটে।

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

নাটোরে একটি গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর ভাটোদ্বারা এলাকার শাহীন রাইস মিলের গোডাউনে এই চুরির ঘটনা ঘটে।

গোডাউন মালিক শাহীন ভুইয়া জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও গোডাউনের কাজ শেষে শ্রমিকেরা চলে যান। রাতে গোডাউনের পাশের একটি ঘরে কয়েকজন শ্রমিক ঘুমিয়ে থাকে। মধ্য রাতে চোর চক্রের সদস্যরা গোডাউনে গিয়ে শ্রমিকদের থাকার ঘরে বাহির থেকে তালা আটকিয়ে দেয়। পরে তারা গোডাউনের সাটারের তালা কেটে ট্রাক লোড করে ১৫০ বস্তা চাল নিয়ে চলে যায়।

আজ সকালে গোডাউনের অন্য শ্রমিকরা গোডাউনে গিয়ে গোডাউনের সাটারের তালা কাটা দেখে সবাইকে সংবাদ দেয়। পরে তারা গোডাউনে গিয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজে চাল চুরির ঘটনাটি দেখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ক্যামেরার ফুটেজসহ আলামত সংগ্রহ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোডাউনের মালিক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, চাল মিলের গোডাউনে চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখান থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর