নাটোরে দুই ইউএনও অফিসে বিক্ষোভ, লাঞ্ছিত কর্মকর্তারা 

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কিসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ এনে ইউএনও অফিসে বিক্ষোভ করে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কিসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ এনে ইউএনও অফিসে বিক্ষোভ করে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

অন্যদিকে একই সময়ে একই অভিযোগে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও বিক্ষোভ করে বিক্ষোভকারী ছাত্রদল নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ইউএনও আওয়ামী লীগের দোসর দাবি করে বিভিন্ন অসৌজন্যমূলক স্লোগান দেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে এবং ছাত্রদলের নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে। এ কারণে প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান তাঁরা।

তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে ইউএনও কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর