নাটোরের চলনবিলে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ফরহাদ আলী নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ​আজ সোমবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ফরহাদ আলী নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ​আজ সোমবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। ফরহাদ আলী পেশায় একজন কৃষক ও খড় ব্যবসায়ী ছিলেন।

​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, খড় ব্যবসায়ী ফরহাদ আলী চলনবিলের শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় (আউর) কিনে নৌকায় করে তার নিজ গ্রাম কাউয়াটিকড়ী এলাকায় নিয়ে আসছিলেন। এ সময় চলনবিলের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে থাকা নৌকার বাঁশের লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ফরহাদ আলী মারা যান। পরে নৌকায় থাকা মাঝি সহ অন্যরা নৌকাটি সহ ফরহাদ আলীর মরদেহ তার গ্রামে নিয়ে যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে। বর্ষাকালে চলনবিলের মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় নৌকা বোঝায় করে এক স্থান থেকে অন্য স্থানে ক্রয় বিক্রয়ের জন্য নিয়ে যায়। তাই সকলকে সতর্কতার সাথে চলাচলের আহব্বান জানান ওসি।

 

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর