সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

সৌরবিদ্যুতে এক মাসে সাশ্রয় আড়াই লাখ টাকা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয়েছে সোলার প্ল্যান্ট। এতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ বিল। এই উদ্যোগের সফলতা আকৃষ্ট করছে জেলার মানুষকে। 

গত জুলাইয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয় ১৫০ কিলোওয়াটের অন-গ্রিড সৌরবিদ্যুৎ। 

ছাদের ওপর সারিবদ্ধভাবে বসানো হয়েছে ২১৪টি সোলার প্যানেল। সৌরশক্তি ব্যবহার করে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ, যা সরবরাহ হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে। কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর চাপ।  

সোলার প্যানেলের বিদ্যুৎ ব্যবহার করায়  এক মাসে জেলা প্রশাসক কার্যালয়ের বিদুৎ বিল কমেছে প্রায় আড়াই লক্ষ টাকা। আবার অনগ্রীড সিস্টেমে অব্যবহৃত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে। সরকারি ভবনের ছাদে এমন উদ্যোগে সাধারণ মানুষও অনুপ্রাণিত হচ্ছে। 

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের এমন উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও বাস্তবায়ন হলে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

সরকারি বরাদ্দের ৭১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই রুফটপ সৌরবিদ্যুৎ প্লান্ট।

নাটোর পৌর এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডেও রোগীদের চাপ বেড়েছে। গতকাল বুধবার দুপুর থেকে আজ...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জের টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। তার এমন আকস্মিক চলে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
এই মুহূর্তে মক্কা প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছেন, এ...
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর কর্মসূচি প্রত্যাহার করেছেন মহাখালীর বাস মালিক ও শ্রমিকেরা। দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা দেওয়া ও বাস ডাম্পিং করার অভিযোগে বৃহস্পতিবার...
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় কড়া পুলিশি পাহারায়...
জাতীয় সংসদ অধিবেশনে র‍্যাব বিলুপ্ত করে নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব পাস হয়েছে। নতুন এই বাহিনীর নাম স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
লোডিং...

এলাকার খবর