নাটোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একব্যক্তি নিহত 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ী গ্রামের তায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। আহত সাফায়েত আহমেদ নাটোর সদর উপজেলার সাতপুরুলিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে। আহত সাফায়েত আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সাফায়েত আহমেদ সাতপুরুলিয়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার বোনকে দেখতে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে অন্য একটি মোটরসাইকেলে করে জহুরুল ইসলাম নাটোর শহর থেকে কালিগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জহুরুল ইসলাম এবং সাফায়েত আহমেদ গুরুতর আহত হয়। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত সাফায়েত আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বাড়লেও বইছে বিপৎসীমার নিচ দিয়ে। বন্যার কোনো শঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর