সিরাজগঞ্জে অস্তিত্বহীন চালকল থেকে চাল কিনছে সরকার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া লাইসেন্স ব্যবহার করে একটি সিন্ডিকেট এভাবেই প্রতি বছর হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় অবস্থিত আনোয়ারা সেমি অটো চালকল। যা বন্ধ আছে এক যুগেরও বেশি সময় ধরে। আগাছায় ঢেকে গেছে চাতাল ও ভবন। নেই বিদ্যুৎ সংযোগ, বয়লার কিংবা হাউজ। অথচ এবছর এই বন্ধ মিল থেকেই সরকার কিনতে যাচ্ছে ১১৯ টন চাল।

একই অবস্থা সৌরভ অটো রাইস মিল, ওমর সেমি অটো রাইস মিল ও লুৎফা অটো রাইস মিলসহ উপজেলার কয়েকটি চালকলের ক্ষেত্রে। কোথাও মিলের চাতাল ভাড়া দেওয়া হয়েছে কাঠের গুঁড়া শুকাতে, কোথাও চলছে মুরগির খামার। আবার কোনো গুদামে গড়ে উঠেছে গরুর খামার।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বন্ধ থাকলেও এসব মিলের সঙ্গেই চাল কেনার চুক্তি করে যাচ্ছে সরকার। 

অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এজন্য দায়ী করেছেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি ও উপজেলা খাদ্য পরিদর্শকদের ওপর।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এমন কিছু অভিযোগ আছে। তবে এ ব্যাপারগুলো জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য পরিদর্শক ভালো বলতে পারবে।’

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ বলেন, ‘এমন অভিযোগে এরই মধ্যে রায়গঞ্জের পাঁচটি মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে।’

বর্তমানে রায়গঞ্জ উপজেলার ১৩৭টি মিলের সঙ্গে প্রায় ৮৮ কোটি টাকা মূল্যের চাল সরবরাহের চুক্তি আছে সরকারের।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
লোডিং...

এলাকার খবর