রাজশাহী অঞ্চল থেকে লুট হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলির। এসব অস্ত্রের তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র্যাব।
বুধবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক জানান, উদ্ধার না হওয়া ১৬টি অস্ত্রের মধ্যে ২টি চায়নিজ রাইফেল, ৫টি চায়নিজ পিস্তল, ৬টি ১২-বোর শটগান ও ৩টি গ্যাসগান।
সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে পুরস্কারের পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে না বলেও জানান র্যাবের অধিনায়ক।



