উৎপাদন খরচ বাড়ায় লোকসানে সিরাজগঞ্জের তাঁতিরা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তাঁত বোর্ড।

সিরাজগঞ্জের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তাঁত। কিন্ত কাপড়ের উৎপাদন খরচ বাড়ায় গত কয়েক বছরে অন্তত এক লাখ ইউনিট তাঁত বন্ধ হয়েছে 

বাকবাটি ইউনিয়ন ২ নম্বার ওয়ার্ড তাঁতী সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিনের পারিবারিক পেশা ছেড়েছেন প্রায় ২ লাখ শ্রমিক।’

তাঁতিরা জানান, বাজারজাতকরণ সমস্যা ও উৎপাদন ব্যয় বাড়ায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের।

সিরাজগঞ্জ বাংলাদেশ তাঁত বোর্ডের ভারপ্রাপ্ত লিয়াঁজো কর্মকর্তা ইমরানুল হক বলেন, ‘তাঁতজাত পণ্যের উৎপাদন ধরে রাখতে ব্যবসা পরিচালনায় কম সুদে ঋণ দেওয়াসহ বেশ কিছু উদ্যেগ নিয়েছে সরকার। এছাড়া, পণ্যের গুনগত মান উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

তাঁতীদের সংগঠন ও তাঁত বোর্ডের কর্মকর্তারা বলছেন, সিরাজগঞ্জের ৯ উপজেলায় বর্তমানে ২ লাখ ইউনিট তাঁত সচল আছে। 

নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর