অপহরণের শিকার ১১ মাসের শিশু উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার করা হয়।

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ১১ মাসের ওই শিশুকে লালন-পালনের জন্য ‘অপহরণ করে’ ওই নিঃসন্তান দম্পতি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। মানিক ও সুজিয়ারা উভয়েই দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।

অপহরণের শিকার ওই শিশুর নাম নাফিজ হোসেন। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বলেন, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় সুজিআরা বেগম বোরকা পরে এসে নাফিজকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে নফিজের বাবা এ ঘটনায় শিবগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকা থেকে নাফিজকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় সুজিআরা ও মানিকুজ্জামানকে। 

পুলিশ সুপার আরও বলেন, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পতি নিঃসন্তান ছিলেন। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই তারা নাফিজকে অপহরণ করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া আজ বুধবার থেকেই কার্যকর।
লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।
বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের সমস্যার সমাধান না করে ক্রেডিট নেওয়ায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার মগবাজারে সাংবাদিকেদর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ...
লোডিং...

এলাকার খবর