দাম কম, আউশের ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে উৎপাদন খরচের চেয়েও কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তাই নায্যমূল্যে সরকারিভাবে ধান সংগ্রহের দাবি চাষিদের। আর এদিকে চালকল মালিকরা বলছেন, বাজারে ধানের দরপতনের অন্যতম বড় কারণ চাল আমদানি। 

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাম্পার ফলনেও হাসি নেই তাদের। উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে ধান।

জমিতে হাল চাষ থেকে মাড়াই পর্যন্ত বিঘা প্রতি ১৫ মন ধান উৎপাদনে খরচ যেখানে ১৩ থেকে ১৫ হাজার টাকা। অথচ ৭০০ টাকা দরে ধান বিক্রি করে খরচই উঠাতেই হিমশিম খাচ্ছে কৃষক।  

চালকল মালিকদের দাবি চাল আমদানির কারণে বাজারে পর্যাপ্ত চাল মজুত থাকায় ধান কেনা কমিয়ে দিয়েছে মিলমালিকরা ।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান বলেন, ‘গতবারের চেয়ে এবার ধানের ফলন বেশি। কৃষকদের ধানের নায্য দাম পেতে সংরক্ষণের পর শুকিয়ে বিক্রি করা উচিত।’

জেলায় এ বছর ৫৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। যেখানে চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৭৯ মেট্রিক টন।

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাককর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
লোডিং...

এলাকার খবর