রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে সর্বহারা পরিচয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে সর্বহারা পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে একাধিক শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফোনে হুমকি আসছে। কখনো ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ সদস্য আবার কখনো- সিরাজ শিকদারের ভাই বলে নিজেদের পরিচয় দিচ্ছেন দুর্বৃত্তরা।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত ১১ জন শিক্ষকের কাছে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন একাধিক শিক্ষক। ক্যাম্পাসে  জুড়ে চলছে নানা আলোচনা।

এক শিক্ষক বলেন, তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে দুর্গপূজার আগেই তাঁর লাশ শ্বশানে নিয়ে গিয়ে দাহ করা হবে। 

অন্য এক শিক্ষক বলেন, এভাবে চলতে চলতে কখন না আবার বড় ক্ষতি হয়ে যায়। এমন কিছু ঘটলে সরকার ক্ষতিপূরণ করতে পারবে কিনা, এই প্রশ্নও রাখেন তিনি। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ প্রশাসন আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে, এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা এক ধরনের স্ক্যাম। হুমকি আসা নম্বরগুলো ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’  

পুলিশ বলছে, ঘটনার তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ফয়জুল কবির বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগ এসেছে, অবশ্যই আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। আমি মনে করি শিক্ষকদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা সাময়িকভাবে বিরক্ত করার একটা চেষ্টা।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফোন করে হুমকির ঘটনা নিছকই চাঁদাবাজির চেষ্টা? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য, তদন্তে পুলিশ।

 

 

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
মিরপুর ১০ নম্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে দুটি এবং উত্তর সিটি করপোরেশন দুটি মামলা দায়ের করেছে। আজ...
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বেলা পৌনে...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ...
বিশ্ব হার্ট দিবস–২০২৬ উপলক্ষে হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ...
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর