রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যান ছাত্রদল নেতা-কর্মীরা। এসময় মিছিলে কয়েকজনের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভিডিও করতে গেলে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার শিকার হন সাংবাদিকরা। 

আহত সাংবাদিকেরা হলেন–আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

সাংবাদিকদের অভিযোগ, প্রথমে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে একজন সাংবাদিকের গলা চেপে ধরেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। 

এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীদের তোপের মুখে ঘটনাস্থল থেকে সরে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে আসেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র। খবর পেয়ে প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা অস্ত্রগুলো লুকিয়ে ফেলেন। পরে তাঁদের হাতে অস্ত্র দেখতে পেয়ে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা ভিডিও ধারণ করতে এগিয়ে গেলে সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় আজকের পত্রিকার প্রতিনিধির মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়।

সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামকে মারধর করা হয়।

এদিকে হামলার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে যান প্রক্টর এবং উপ-উপাচার্য। শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তারাও। ক্ষোভ জানান রাকসুর প্রতিনিধিরাও। 

একজন শিক্ষার্থী বলেন, এ ধরনের হামলা প্রশাসনের ব্যর্থতা। এই হামলার ঘটনার বিচার নিয়ে সন্দেহ আছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিষয়টি সেন্ট্রাল ছাত্রদলকে জানিয়েছি। দ্রুত জড়িতদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ‘যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে হল প্রশাসন আইনের আশ্রয় নেবে এবং সেটা মামলার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে। আর অন্যান্য যে দাবিগুলো সেগুলো আমরা শিক্ষার্থী ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটা তদন্ত কমিটি করব।’ 

এক রোগীর মৃত্যকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। হাসপাতাল কতৃপক্ষ বলছে, গুরুতর...
প্রায় তিন দশক ধরে অচল রাজশাহী নগরীর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। ফলে বাড়ছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি সিটি...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা বলা হলেও এখনো তা হয়নি। আনুষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর কাজ কবে শুরু হবে, তা...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর