রামেক হাসপাতালে ৫ বছরে রোগী বাড়লেও শয্যা বাড়েনি 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

গত ৫ বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে শয্যা সংকটে  মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে শত শত রোগীকে।  সবচেয়ে নাজুক অবস্থা শিশু ওয়ার্ডে। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল ও ওষুধের সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
  
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। প্রতিদিনই এখানে চিকিৎসা নিতে আসেন হাজারো মানুষ।

১৯৬৫ সালে ৫০০ শয্যা নিয়ে শুরু করা এই হাসপাতালে এখন শয্যা সংখ্যা ১৩০০। যুক্ত হয়েছে নতুন নতুন বিভাগ। বেড়েছে রোগীর সংখ্যাও। ফলে, রোগীর তুলনায় হাসপাতালের চিকিৎসা সুবিধা এখন অপ্রতুল হয়ে পড়েছে।  

রাজশাহী বিএমএ সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারেক সাবু বলেন, ‘ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী সামলাতে গিয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও। এই পরিস্থিতিতে সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, ‘জনবল ও ওষুধসহ বিভিন্ন সংকটের বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। একই সঙ্গে সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিতে আসেন প্রায় ১১ হাজার মানুষ।

কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রথমে কুড়িগ্রাম ও...
লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। অতিবৃষ্টি ও তীব্র রোদের ক্ষতি থেকে ফসল রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় ব্যবহার হচ্ছে মালচিং পেপার। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে...
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭১ জনে। সোমবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯০২ জন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, দেশের স্বার্থ বিবেচনা করেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন করা...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর