রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা।
মঙ্গলবার বিকেলে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে জানান, দুপুর ১২টার দিকে একদল লোক তার কার্যালয়ে ঢুকে জোর করে একটি কাগজে সই নেন। এরপর তাকে বের করে দেন।
উপাচার্যের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে টেন্ডারের কাজ পেতে এবং অবৈধ নিয়োগের জন্য তাকে চাপ দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান উপাচার্য।


