নাটোরে ভূমি অফিসে ভোগান্তির যেন শেষ নেই!

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

নাটোরের ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়। এছাড়া সার্ভারে সমস্যা, কাগজপত্র ঠিক নেই-এমন নানা অজুহাতে সেবাগ্রহীতাদের বার বার পাঠানো হয় অফিসের বাইরে অনলাইন সার্ভিসের দোকানে। 

নাটোরের ৭ উপজেলায় ৫২টি ইউনিয়ন ভূমি অফিস। সেখানে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ স্থানীয়দের। 

জমির নামজারি, খাজনা দেয়াসহ বেশির ভাগই করতে হয় অনলাইনে। তবে ভূমি অফিসের কর্মীরা নানা কৌশলে সেবাগ্রহীতাদের সরাসরি অফিসে যেতে বাধ্য করে বাড়তি টাকা দাবি করেন বলে অভিযোগ অনেকের। 

ভুক্তভোগী শাহজাহান খান জানান, তার কাছে ১২ হাজার ৭০০ টাকা দাবি করে। নায়েবের কাছে আর একজন থাকে তিনি সে টাকা নিয়েছেন। সেই টাকা নেওয়ার পরেও আজ নয় কাল বলে ঘোরাচ্ছে।

আর এক ভুক্তভোগী মোতালেব শেখ অভিযোগ করেন, তিনি খাজনার চেক কাটানোর জন্য ২–৩ দিন এসেছেন। প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়ায় এক দেড়শ টাকা খরচ হয়। আসলেই বলে সার্ভারের সমস্যা। একটা চেক কাটাতে যেখানে ১০ টাকা লাগার কথা সেখানে তারা ১০০ টাকা করে দিয়েছেন। তারপরেও এই ভোগান্তি। তাদের এই ভোগান্তি দেখার তো কেউ নেই।

নাটোরে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘এ নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি।’

ভূমি অফিসের সেবা নির্বিঘ্ন করতে এসি ল্যান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ নির্দেশনার কথা জানালেন জেলা প্রশাসক। 

নাটোরর জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, ‘ভূমি অফিসের বিভিন্ন বিষয়ে অভিযোগ পেয়েছি আমরা। সেক্ষেপে আমি সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নিবার্হী অফিসারকে নির্দেশনা দিয়েছি। কি ধরনের অভিযোগ সাধারণ মানুষ করছে এবং কি ধরনের সমস্যা তারা ভোগ করছে এগুলো তারা আমাদের অবহিত করবে।’

ঘুষ ও হয়রানি বন্ধ করতে ভূমি অফিসের কর্মীদের মোবাইল ফোন ও লেনদেন খতিয়ে দেখার পাশাপাশি অফিসগুলোতে বাড়তি নজরদারির দাবি সেবাগ্রহীতাদের।

সাজেকে অনিদিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারে জন্য প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১১ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শেরপুরে শ্রীবরদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায়...
রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার থেকে আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। প্রথম দিন যারা আবেদন করেছেন, তারা আগামী ১৫ অক্টোবর থেকে...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর রোববার বিকেলে চুল্লিতে এ...
পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এ সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর রোববার বিকেলে পরমাণু চুল্লিতে এই বিক্রিয়া...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩০৩ জনে। আর একদিনে আক্রান্ত ২ হাজার ১৯৩ জন।  রোববার স্বাস্থ্য অধিদপ্তরের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর