রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

প্রশাসনের আশ্বাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তারা আগামীকাল শুক্রবার কাজে ফিরবেন। 

বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসকদের দিক থেকে এ সিদ্ধান্ত আসে। 

এর আগে, ৫ দফা দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা। 

কর্মবিরতি স্থগিতের ঘোষণায় স্বস্তি মিলেছে রোগীদের। এ কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছিল হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা। এতে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। 

হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, নিরাপত্তাহীনতা এবং অব্যবস্থাপনার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের। অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু করে ওয়ার্ডে রোগীর চাপ কমানোর দাবি ছিল তাদের। এনিয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সংকট চরম আকার ধারণ করেছে। পাশাপাশি নিরাপত্তার অভাব, আনসার সদস্যদের অবহেলা এবং অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় অতিরিক্ত রোগীর চাপে তারা নিয়মিত হুমকির মুখে পড়ছেন। বারবার আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন বলে জানান চিকিৎসকেরা।

সাজেকের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ হয়েছে। অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মাঝেই নিরাপত্তার স্বার্থে সাজেকে অবস্থানরত তিন হাজারের বেশি পর্যটককে...
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার কর হয়।
হামের উপসর্গে বৃহস্পতিবার আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২০৭ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
ওই প্রতিবেদন অনুসারে, নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই সময়ই স্কালোনির সঙ্গে চুক্তি সেরে ফেলার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর