নওগাঁয় দেয়ালের নিচে চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:৫৮ পিএম

নওগাঁর সাপাহারে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে আব্দুল জলিল (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাগপাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গেলে অসাবধানতাবশত চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। 

নিহত আব্দুল জলিল গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে। তাঁর স্ত্রী, ১২ বছরের এক ছেলে ও ১৭ বছরের মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনরা জানায়, শনিবার সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে সাত্তার আলির বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যান আব্দুল জলিল। 

বাড়িওয়ালা সাত্তার আলী বলেন, ‘মাটির বাড়িতে প্রায় ২ ফুট ইট দিয়ে পাকা করার জন্য দেয়ালের গোড়ার কিছু মাটি কেটে সরানো হচ্ছিল। তখন দেয়ালটি ভেঙে মিস্ত্রী জলিলের শরীরের ওপরে পড়ে। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে দুপুর ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর