পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:০০ পিএম

ঝুঁকি নিয়ে চলছে দিনাজপুরের পার্বতীপুর সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে দিনাজপুরের পার্বতীপুর সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। নতুন ভবন কিংবা অফিস স্থানান্তরের দাবি থাকলেও, সাড়া মিলছেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ঝুঁকি বিবেচনায় দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার।

পার্বতীপুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন কর্মকর্তা, কর্মচারীসহ জমি সংক্রান্ত কাজে দুই শতাধিক মানুষ যাতায়াত করেন। এক দশক আগে এই সাব-রেজিস্ট্রার অফিসকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। তবুও বছরের পর বছর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম। ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন এখানে সেবা নিতে আসা ব্যক্তি ও কর্মকর্তারা।

কর্মরতরা জানান, ভবনটি সংস্কার কিংবা অফিস স্থানান্তরে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও, মিলেনি প্রতিকার। যেকোনো মুহূর্তে ভবন ধসের শঙ্কা নিয়েই কাজ করছেন তারা।

ভবনে কাজ করা এক কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন থেকে এটার কোনো সুরাহা হয় না, এইটার কোনো সমাধান পাই না। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।’

এক দশক আগে এই সাব-রেজিস্ট্রার অফিসকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন আরেক কর্মকর্তা বলেন, ‘এই ভবনে আমাদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমনি জমির নথিগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কারণ বৃষ্টি পড়লে তো দলি নষ্ট হয়ে যাবে।’

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঝুঁকি বিবেচনায় তারা দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা জেলার রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ।

ভিডিও দেখুন:

ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, এ বিষয়ে প্রতিকারের জন্য স্থানীয় পিডাব্লিউডি ও জেলা প্রশাসন বরাবর চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া তাদেরকে ব্যক্তিগতভাবে এবং মৌখিকভাবে অবহিত করা হয়েছে। তারা যদি এ বিষয়ে নজর দেন তাহলে এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে আমি মনে করি।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর