বিয়ের দাওয়াত খেয়ে ফেরার প‌থে নৌকা ডু‌বে শিশুর মৃত্যু 

আপডেট : ২২ জুন ২০২৪, ০৩:৪১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার প‌থে তিস্তা নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আয়শা খাতুন নামের ওই শিশুটির বয়স আড়াই বছর। গতকাল বুধবার সন্ধ‌্যায় উপ‌জেলার বজরা ইউনিয়‌নের সাদুয়া দামারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‌

ঘটনা নি‌শ্চিত ক‌রে উলিপু‌র ফায়ার সার্ভি‌সের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন জানান, এক‌টি নৌকায় ২৫ থে‌কে ২৬ জন যাত্রী সুন্দরগঞ্জ উপ‌জেলার বেলকায় যাচ্ছি‌লেন। প‌থে তিস্তা নদীর তীব্র স্রো‌তে নৌকা‌টি ডু‌বে যায়। এতে অন‌্যরা নদী সাঁত‌রে উঠতে পার‌লেও ৭ থে‌কে ৮ জন নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থ‌লে রয়েছি। নৌকাডুবিতে বজরা গ্রামের জয়নালের আড়াই বছরের শিশু সন্তান মারা গেছে। এ ছাড়া স্থানীয়দের কাছ থেকে ৭ থেকে ৮জন নি‌খোঁজের কথা শুনেছি। তবে আমরা নিশ্চিত নই।’

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইদুল আরীফ। তিনি বলেন, ‘এক শিশুর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। তবে কয়েকজনের নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।’

গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর