ঠাকুরগাঁওয়ে মাদরাসা সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভরনিয়া দারুল হাদীস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা মাদরাসার সভাপতির বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় দায়ের করা হয়েছে মামলা। তবে তিনি ঘটনার পর থেকেই পলাতক। 

অভিযুক্ত মাদ্রাসা সভাপতির নাম আব্দুল করিম। তিনি ভরনিয়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। আব্দুল করিমের বিরুদ্ধে মামলার তথ্য নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই রাতে মাদরাসার এতিমখানা মহিলা হোস্টেলে এই ঘটনা ঘটে। রাতে হোস্টেলে তিনজন ছাত্রী ছিলেন। আব্দুল করিম ছাত্রীদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার সুবাদে সেদিন রাতে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। দুজন ছাত্রী সেই জুস খেলেও একজন খাননি। রাত দেড়টার দিকে খাবার না খাওয়া ওই ছাত্রীর ঘুম ভাঙলে তিনি ঘরের লাইট জ্বালিয়ে অচেতন থাকা দুই ছাত্রীর সঙ্গে আব্দুল করিমকে অন্তরঙ্গ অবস্থায় দেখেন। এ সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন মাদ্রাসায় উপস্থিত হলে আব্দুল করিম পালিয়ে যান। পরে খবর পেয়ে সকালে ওই ছাত্রীদের তাঁদের পরিবার নিয়ে যায়। 

ধর্মগড় ইউপি সদস্য মাইনুদ্দিন কাবুল বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ঘৃনিত কাজ। তাও ঘটনা ঘটেছে আবার মাদ্রাসা হোস্টেলে। বিষয়টি নিয়ে কয়েকদিন সমাধানের চেষ্টা করেছি, তবে আব্দুল করিম পলাতক থাকায় বিষয়টি সমাধান হয়নি।’

এ বিষয়ে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘ভুক্তভোগীদের মাধ্যমে জানতে পেরেছি মাদ্রাসার সভাপতি আব্দুল করিম প্রায়ই অনেক রাত পর্যন্ত মাদরাসায় থাকতেন। ঘটনার দিন তিনি ছাত্রীদের জুসে চেতনাশক নিয়ে অচেতন করে শ্লীলতাহানি করেছেন। তাঁকে বিচারের আওতায় আনতে হবে।’

পুলিশ কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা বলেন, অভিযুক্ত মাদরাসা সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর