নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৪

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৪:৪৩ পিএম

নীলফামারীতে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। সৈয়দপুর উপজেলায় সৈয়দপুর-নীলফামারী সড়কে ও কিশোরগঞ্জ উপজেলার রংপুর-জলঢাকা সড়কে এসব দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, আজ দুপুর ১টায় সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা মোড় এলাকার নয়াহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই ঘটনাস্থলেই নিহত হয়। তাঁরা হলেন– নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নেরে শাহ্ পাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে উত্তরা ইপিজেডের শ্রমিক মো. সুমন (২৬) ও স্কুলছাত্র মো. সিয়াম (১৫)।

এদিকে বেলা ২টায় কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের রংপুর-জলঢাকা সড়কের অবিলার বাজার সংলগ্ন স্থানে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহত হয়। তাঁরা হলেন– জলঢাকা উপজেলার চেরেঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম (৪৫) ও ডিমলা উপজেলার গয়াবাড়ী এলাকার নুরুল হকের ছেলে আনারুল ইসলাম (৪০)। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আহত চারজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন এসব দুর্ঘটনার তথ্য ও নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

 

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর