গাইবান্ধায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:৫৭ পিএম

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় ‘জান্নাত পরিবহন’ নামের একটি বাসের চাপায় এক ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মানিক মিয়ার ছেলে ভ্যানচালক রুবেল মিয়া ও যাত্রী গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের আবু তাহেরের ছেলে রেজাউল করিম।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। ওসি জানান, বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাসটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইঞ্চিনচালিত ভ্যানটি পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। মাঝিপাড়া নামক স্থানে পৌঁছালে বাসটি দ্রুত গতিতে অতিক্রম করার সময় ভ্যানটি ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে ভ্যানের চালক ও ওই যাত্রী ছিটকে বাসটির নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আটকিয়ে ভাঙচুর করে। তবে বাস চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি বরে জানান ওসি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর