ধরলা নদীতে ভাঙন, ৪ দিনে গৃহহীন ২ শতাধিক পরিবার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:২০ এএম

ধরলা নদীতে আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এ নদীর ভাঙনে চার দিনে গৃহহীন হয়েছে দুই শতাধিক পরিবার। কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বন্যা আশ্রয়কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও ৫০ একর ফসলি জমিও নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাঙনে সর্বস্ব হারানো মানুষেরা।

আট বার নদী ভাঙনের শিকার হয়ে ১০ বছর আগে বেগমগঞ্জ ইউনিয়নে বসতি গড়েছিলেন আজমত আলী। এবার ভাঙনের শিকার হলেন আবারও। ধরলা নদীর ভাঙন শুরু হওয়ার দুই দিনের মাথায় বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায় তাঁর।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, শুধু আজমত আলী নয়, ধরলা নদীর ভাঙনে চার দিনে বেগমগঞ্জ ইউনিয়নের দুই শতাধিক পরিবার হয়েছে গৃহহীন হয়ে পড়েছে। বিলীন হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র, আকেল মামুদ কমিউনিটি ক্লিনিক, ৫০ একর আবাদি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে এই এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়টি।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার অনুরোধ করেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত সমাধান চান স্থানীয়রা।

তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলছেন, ধরলা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর