রোগী দেখতে গিয়ে লাশ হয়ে মর্গে মা, বেঁচে গেল এক বছরের শিশু

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

দিনাজপুরে হাসপাতালে রোগী দেখতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে রোজিনা খাতুন (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় অল্পের জন্য বেঁচে যান কোলে থাকা ওই নারীর এক বছরের শিশু। বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি। ঘটনার পর ট্রাক ও চালককে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। 

আজ মঙ্গলবার শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে সড়ক দুর্ঘটনাটি ঘটে। রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক হোসেনের স্ত্রী।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে এক রোগীকে দেখতে মঙ্গলবার সকালে এক বছরের সন্তানকে নিয়ে অটোরিকশায় করে বিরল থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন রোজিনা খাতুন। অটোরিকশাটি দ্রুত গতিতে যাওয়ার কারণে নিমনগর বালুবাড়ী শহীদ মিনারের কাছে এসে টার্নিং পয়েন্ট বাক ঘুরানোর সময় রোজিনা খাতুনসহ তাঁর কোলে থাকা শিশুটি রাস্তায় পড়ে যায়। এ সময় পেছনে থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন রোজিনা খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এ সময় কোলে থাকা তাঁর এক বছরের শিশুটি অক্ষত অবস্থায় বেঁচে যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে।

এদিকে ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে ওই নারীর লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক ও চালককে কোতোয়ালি থানায় আটক রাখা হয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর