শেখ হাসিনার সঙ্গে ‘ফোনালাপ’, গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ এবং বিএনপির অফিস ভাংচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। 

জাহাঙ্গীর গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।

ওসি বুলবুল ইসলাম জানান, গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ রয়েছে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে । ঘটনার পর থেকে জাহাঙ্গীর ও তাঁর লোকজন আত্মগোপনে চলে যান। সম্প্রতি জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন- এমন একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাঁকে গ্রেপ্তারের তৎপরতা শুরু হয়।

ওসি আরও জানান, এরই প্রেক্ষিতে গত শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দায় তাঁর বোনের বাসা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়। তাঁর রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর