মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষে গাইবান্ধায় নিহত ১

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর বেলা ২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সাইদুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত হাসিব উদ্দীনের ছেলে। আহতেরা হলেন মতিন, শাহিন, আনিছুর ও মহব্বত। আটক করা হয়েছে মালাধর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের ছেলে শাকিল আহমেদ (২৭), সোহরাব খন্দকারের ছেলেকে সফিউল ইসলাম আহাদকে (সোহাগ)।

স্থানীয়রা জানান, নামাজের পর বেলা ২টার দিকে মসজিদের কমিটির নিয়ে আলোচনা চলছিল। এ সময় মালাধর উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মসজিদের ভেতরেই সংঘর্ষ হয়। এই খবর পেয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। আহতেরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর