ওসি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রদলের আহ্বায়ক ধরা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

দিনাজপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের বাবা ও ছেলেকে অপহরণ এবং চাঁদা দাবির অভিযোগে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাককে এক সহযোগীসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী চৈতু বর্মণ বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ আট জনের নামে কোতয়ালী থানায় মামলা করেছে। এরপর ছাত্রদলের জেলা কমিটি আজ শুক্রবার আব্দুর রাজ্জাককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘আব্দুর রাজ্জাক কোতয়ালী থানার ওসি পরিচয়ে সদর উপজেলার ভাটানি (ঠাকুরবাড়ি) এলাকায় চৈতু বর্মণ ও তাঁর ছেলে ইমন চন্দ্র বর্মণকে গত ৭ জানুয়ারি অপহরণ করেন। এরপর তাদের শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামে মহেষ চন্দ্র নামের একজনের বাড়িতে আটকে রাখে। পরে তাদের ছেড়ে দেওয়ার জন্য একলাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকার জোগাড়ের জন্য গত বুধবার তাদের চৈতু বর্মণ ও তাঁর ছেলেকে ছেড়ে দেয় আসামিরা। গতকাল রাতে আব্দুর রাজ্জাক তাঁর দলবল নিয়ে চৈতু বর্মণের বাড়িতে গিয়ে চাঁদার টাকা দাবি করে। এসময় গ্রামবাসী এগিয়ে এসে আব্দুর রাজ্জাকসহ মো. আপেল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।’

ওসি মতিউর রহমান জানান, ‘এ ঘটনায় আজ চৈতু বর্মণ কোতয়ালী থানায় আব্দুর রাজ্জাকসহ আটজনের নামে মামলা করেছেন। আটককৃতদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর