ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর বাংলাদেশি কৃষককে ফেরত দিল বিএসএফ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর বাংলাদেশি কৃষক আল আমিন রাজুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তের ৩২৩ সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকের পর আল আমিনকে ফেরত দেয় বিএসএফ। 

এর আগে আজ শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার দীপনগর সীমান্ত থেকে আল আমিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের দীপমগর গ্রামের আইজুদ্দিনের ছেলে।

আল আমিন ও স্থানীয়রা জানায়, সকালে জমিতে ধান ক্ষেতে সার দিতে যান তিনি। হঠাৎ করেই বিএসএফ সদস্যরা এসে তাঁকে ধরে নিয়ে যায়। পরে পতাকা বৈঠকের পরে তাঁকে ফেরত দেয়। 

এদিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  

পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, সকাল দশটার দিকে পাঁচজন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ মনে করেছিল, আল আমিন অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের সহায়তাকারী। এই ভুল বুঝে তারা আল আমিনকে ধরে নিয়ে যায়। পরে ভুল বুঝতে পেরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেয়।

বিএসএফ সদস্যদের বাংলাদেশের প্রবেশের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। তিনি বলেন, বিএসএফ সদস্যদের বাংলাদেশের প্রবেশের ঘটনায় এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। সীমান্তবাসীর নিরাপত্তায় বিজিবি তৎপর রয়েছে।

দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
একসময় কয়লা ও পাথরের আমদানিতে সরগরম থাকত নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। কয়লা আমদানি বন্ধ হয়েছে অনেক আগেই। বহুদিন ভারত ও ভুটান থেকে আসা পাথরের ওপরই নির্ভরশীল ছিলো বন্দরটি। গত এক মাস বেহাল সড়কের...
জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা।
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর