‘ভুয়া ভুয়া’ স্লোগান, তোপের মুখে অফিস ছাড়লেন পার্বতীপুরের ইউএনও

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ছাত্র-জনতার তোপে কার্যালয় ত্যাগ করেছেন দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা। এ সময় উপস্থিত ছাত্র-জনতা ইউএনওর উদ্দেশে ‘ভুয়া ভুয়া’, ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দেন।

এর আগে বেলা ৩টার দিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ওই ইউএনওর অপসারণ দাবিতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। মানববন্ধন শেষে তারা ইউএনওর অফিসে যান।

জানা গেছে, আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করে ইউএনওকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’, ‘আওয়ামী লীগের দোসর’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এরপর ইউএনও প্রশাসনের সহায়তায় অফিস ত্যাগ করেন।

পার্বতীপুর ফুলবাড়ি উপজেলার নাগরিক কমিটির প্রতিনিধি মো. তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন উপজেলায় একক স্বেচ্ছাচারিতার রাজত্ব কায়েম করেছেন। সরকারি যেকোনো কাজ করতে গেলে তাঁকে আলাদা ভাগ দেওয়া লাগে। এক কথায়, ইউএনও টাকা ছাড়া কোনো ফাইল ছাড়েন না।’

তরিকুল দাবি করেন, ‘আওয়ামী লীগের দোসরদের সঙ্গে তাঁর (ইউএনও) ঘনিষ্ঠ সম্পর্ক। এ সব নানা অনিয়মের অভিযোগে পর পর দুইবার তাঁর বদলি আদেশ হলেও অজ্ঞাত কারণে তা স্থগিত হয়।’

তরিকুল ইসলাম বলেন, ‘নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে মানববন্ধন করে তাঁকে অফিসে থেকে বের করে দেওয়া হয়ছে এবং বাংলো ছেড়ে দিতে আল্টিমেটাম দেওয়া হয়ছে।’ তিনি জানান, ইউএনওর বিরুদ্ধে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে জানানো হয়েছে।

এসব বিষয় নিয়ে ইউএনও ফাতেমা খাতুন মোবাইল ফোনে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘এখানে তরিকুল ইসলাম নামে একজন কিছু ভুয়া কথা জাহির করে কিছু মানুষকে উত্তেজিত করছেন। নাগরিক কমিটির ব্যানারে তিনি বিভিন্ন অফিসে গিয়ে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে তেমন কোনো ছাত্র সমাজ ছিল না, দুই-চারজন ছাত্র ছিল। আমি তাদের ওপর কোন বল প্রয়োগ করিনি।’

সরকারি বাংলোতে আছেন জানিয়ে ইউএনও বলেন, ‘পুলিশ টহলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর