নীলফামারীতে আগুনে পুড়ল ৬ পরিবারের বসতঘর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

নীলফামারী সদরের কচুকাটা ও রামনগর ইউনিয়নের মধ্যবর্তী মাগুরা পাড়ায় আগুনে পুড়ে গেছে ছয়টি পরিবারের বসতবাড়ি। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ শুক্রবার দুপুরে একটি ছাই-গোবরের স্তুপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে যায় ছয়টি পরিবারের প্রায় ২০টি ঘর ও আসবাবপত্র। এসময় সহিদুল্ল্যাহ নামের এক ব্যক্তির মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জমানো চার লাখ টাকা পুড়ে ছাই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ধান মাড়াইয়ের মেশিন দিয়ে ধান মাড়াই করতে দেখা গেছে। কিন্তু মাড়াই খর জমানো হচ্ছিল ছাই-গোবরের স্তূপে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে সফিয়ার রহমান, সহিদুল্ল্যাহ, মশিউর রহমান, সিরাজুল ইসলাম, সন্তাজ হোসেন, আব্দুল মান্নান বসত-বাড়ি। বাড়িতে থাকা ধান-চাল কিছুই উদ্ধার করতে পারেনি পরিবারগুলো। এই ছয় পরিবারের প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।  

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টা সময় লেগেছে। তবে রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে বেঁচে যায় আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর