নীলফামারীতে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি ও তার মেয়ের বাড়িতে ভাঙচুর

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

নীলফামারীতে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি ও তার মেয়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার রাতে পলাশবাড়ী ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে হামলার শিকার পরিবারের দাবি, সন্ধ্যায় অজ্ঞাত দুই ব্যক্তি বাড়িতে গিয়ে তাদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় হুমকি দেওয়া হয় তাদের। এর আধাঘণ্টার মধ্যে এলাকার ১৫ থেকে ২০ জন লোক এসে প্রথমে তাদের বাড়ি ও পরে অভিযুক্তের মেয়ের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় তাদের ঘর থেকে মালামাল লুটেরও ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আবু বক্করের বাড়ি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবু বক্করের পরিবারকে বলে আসা হয়েছে যে, ভাঙচুরের বিষয়ে কারো বিরুদ্ধ কোনো অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

এর আগে শুক্রবার সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় ভ্যানচালক আবু বক্করকে। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর