খালেদা জিয়ার ভাগনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।

বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব।

কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, ‘অবিলম্বে প্রিয় নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনৈতিক কারণে তুহিন ভাইয়ের নামে মিথ্যে মামলা করেছিলেন। যদি দ্রুত তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর