ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, আটক ৫

আপডেট : ২৭ মে ২০২৫, ০৫:২১ পিএম

১০ শতক জমি নিতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগীর বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী। জমি কেনার পর রেজিষ্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে মসজিদের পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধের মৃত্যুকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ৫ স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগেই কাউকে না জানিয়ে বৃদ্ধের মরদেহ দাফনের চেষ্টাও করেছিলেন আটক স্বজনেরা। 

গতকাল সোমবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ী বেংরোল গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা।  

বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ী বেংরোল গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। তিনি স্ত্রী-ছেলে সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। সেখানে রিকশা চালিয়ে এবং ম্যাচে রান্না করে রিকশাচালকদের খাইয়ে জীবন-যাপন করতেন বলে জানা গেছে। 

আটককৃতরা হলেন- জিয়াবাড়ী বেংরোল গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল এবং আব্দুল জলিল। তাঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়। 

দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহ ডোবা থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অথচ ঢাকা থেকে স্ত্রী সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সাথে কথা বলে সন্দেহ হলে, আমি পুলিশকে অবগত করি।’

স্থানীয়রা জানান, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পাশের ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। 

ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তার স্ত্রী-সন্তানকে খবর দেই।’ 

এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। ছেলে আলম হোসেন মুঠোফোনে বলেন, ‘বাবা মারা গেছেন এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওয়ানা দিয়েছি।’ 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছি। এছাড়াও প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানা-হেঁচড়া করার দাগ মিলেছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর