জনসমর্থন থাকলে কেউ পালায় না: জামায়াত নেতা আজহার

আপডেট : ১২ জুন ২০২৫, ১১:০৬ এএম

জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর নিজ এলাকায় ফিলে আসায় স্থানীয় নেতা-কর্মীরা গণসংবর্ধনার আয়োজন করে। আজ সকাল ৮টার দিকে রংপুরের তারাগঞ্জের জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জনসমর্থন থাকলে কেউ পালায় না, বরং জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। যারা বড় বড় কথা বলেছেন, তারা দেশ ছেড়ে পালিয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমি এখন মুক্ত, আমি স্বাধীন, আমি এখন নিজের মতামত প্রকাশ করতে পারি। যারা আমার জন্য নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর