থানা ঘেরাও করে হামলা, ছিনিয়ে নেওয়া হলো আটক দুজনকে

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক দুজনকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে পাটগ্রাম থানায় একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়ে ওই দুজনকে ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস জানান, পাথর কয়ারির ইজারাশর্ত ভঙ্গ করে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চলাচলকারী পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। এর পর গত রাতে সোহেল রানা ও বেলাল হোসেন নামের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গত রাতে আটক ওই দুজনকে থানায় নিয়ে আসার পর বেশ কয়েকজন লোক তাদের ছেড়ে দেওয়ার জন্য বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে ওসির কক্ষের আসবাবপত্র, ল্যাপটপ ও সহকারী উপপরিদর্শকদের রুমের আসবাপত্র, ল্যাপটপ এবং পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর কারাদণ্ডপ্রাপ্ত সোহেল ও বেলালকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তারা থানা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে পাশের হাতীবান্ধা থানা ও বড়খাতা হাইওয়ে থানা থেকে পাটগ্রামে পুলিশ পাঠানোর নির্দেশনা দেওয়া হলেও স্থানীয় প্রভাবশালীদের বাঁধায় তা সম্ভব হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

আজ দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামেন সঙ্গে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা পাটগ্রাম থানা পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর