পাটগ্রাম থানায় ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পাটগ্রাম সদর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে পাটগ্রামে একটি পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। পরে রাতেই একদল দুষ্কৃতকারী পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় থানার আসবাবপত্র ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায় তারা।

ঘটনার গতকাল বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানা পরিদর্শনে করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। দিনভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে  বৃহস্পতিবার রাতে ২৭ জনকে শনাক্ত করে নামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩ শত থেকে ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ঘটনার পর থেকে পাটগ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রাম এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

অপরদিকে এ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি ধকৌ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যদি দলের কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরবনে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু বাহিনী। দুই দিনে পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। নাম প্রকাশ না করার শর্তে...
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর