নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে নীলফামারীর চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ মঙ্গলবার চার মামলায় নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ভার্চ্যুয়ালভাবে আদালত পরিচালনা করে আসাদুজ্জামান নুরকে নীলফামারী থানা-পুলিশ শ্যোন অ্যারেস্ট করেন। 

এ সময় অপর প্রান্তে কাশিমপুর কারাগার থেকে আসাদুজ্জামান নুর ও নীলফামারী আদালত প্রান্তে বিচারক, কোর্ট ইন্সপেক্টর, চার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আসামিপক্ষের আইনজীবীরা সংযুক্ত ছিলেন। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আসাদুজ্জামান নুর কাশিমপুর কারাগারে বন্দী আছেন।

নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও ভাঙচুরের অভিযোগ গত বছরের ৫ ও ১০ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুটি মামলা হয়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ৫ সেপ্টেম্বর আদালতে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা। বিস্ফোরক বিষয় পৃথক আরও দুটিসহ মোট চারটি মামলার প্রধান আসামি করা হয় তাঁকে। পৃথক চার মামলার বাদীরা আদালতের মাধ্যমে মামলাগুলো দায়ের করলে আদালত নীলফামারী সদর থানায় মামলাগুলো রেকর্ড করার নির্দেশ দেন। 

নীলফামারী কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী জানান, নীলফামারীর থানার চারটি মামলার চারজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে, নীলফামারী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে ভার্চ্যুয়ালভাবে আদালত পরিচালনা করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে আজ। তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত ছিলেন।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর