৮ দিন পর মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন শুরু

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৩২ এএম

আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি আজ বৃহস্পতিবার থেকে পাথর উৎপাদন শুরু হয়েছে। মধ্যপাড়া পাথর খনির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও ‘প্রোডাকশন প্রফিট বোনাস’-সহ ৯ দফা দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির শ্রমিকদের আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই খনি পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) খনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

মধ্যপাড়া পাথর খনির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে খনি কর্তৃপক্ষ, জিটিসি কর্তৃপক্ষ, শ্রমিক নেতারা, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আলোচনার পরিপ্রেক্ষিতে খনির উৎপাদন চালুর সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগদান করে। 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর