রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২০

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম

রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওসি জানান, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলার সময় হঠাৎ করে গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে এবং আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএদিকে বিস্ফোরণের তীব্রতায় স্টেশনে থাকা কয়েকটি গাড়ি, আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী এক পুরুষ হাসপাতালে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে গ্যাসের অতিরিক্ত চাপের সৃষ্টি হওয়াতে বিস্ফোরণ হয়। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর