থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাতের পর পালিয়ে পুকুরে লাফ, যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম

গাইবান্ধার পুলিশের ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, থানায় ঢুকে অস্ত্র ছিনিয়ে নিতে না পেরে সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুকুরে লাভ দেয় ওই যুবক।

আজ শুক্রবার সকালে সাঘাটা থানার পাশের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে মোবাইল চুরি হয়েছে জানিয়ে থানায় জিডি করতে যান সিজু মিয়া। তবে চুরির বিষয়ে পুলিশ তাঁর কাছে বিভিন্ন তথ্য চাইলে তা দিতে ব্যর্থ হয়ে বের হয়ে যান। কিছুক্ষণ পর আবারও থানায় ফিরে এসে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সিরাজুল ইসলামের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। এ সময় তার চিৎকারে এএসআই মহসিন আলী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সিজু মিয়া। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে লাফ দেয়। দীর্ঘ সময়েও পুকুর থেকে উঠে না আসায় সকালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর