ছাত্র আন্দোলনের মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৮:৫৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা-পুলিশ।

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। ওসি জানান, ছাত্রদের নেতৃত্বে ঘটে যাওয়া গণভ্যুত্থান-পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় ফুলুকে গ্রেপ্তার করা হয়।

ওসি আতাউর রহমান আরও বলেন, ছাত্রদের অংশগ্রহণে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামি ছিলেন তিনি। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি কোতোয়ালি থানায় রুজু রয়েছে এবং বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত ফজলে এলাহী ফুলু রংপুর নগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং রংপুর মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে তিনি রসিকের নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলুর বিরুদ্ধে সহিংসতা, উসকানি ও অরাজকতা সৃষ্টির অভিযোগে মামলা হয়। রপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অন্যান্য আসামিদের অবস্থান শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর