রংপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম

রংপুর মহানগরীর দক্ষিণ মুলাটোল এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি নারী কর্মচারী আনজুমান বানু (৬৫) হত্যা মামলায় অভিযুক্ত আরমান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃস্পতিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাঁকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদি বেলাল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আনজুমান বানুর নির্মম হত্যাকাণ্ড সমাজকে নাড়িয়ে দিয়েছিল। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম। আদালত যে রায় দিয়েছেন, তা ন্যায়বিচারের একটি মাইলফলক এবং আইনের শাসনের প্রতি আস্থার জায়গা আরও মজবুত করবে।’

আসামিপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান বলেন, ‘আমার মক্কেল আরমান আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও সেটি ছিল প্রতিকূল পরিস্থিতিতে দেওয়া। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৯ মে রংপুর মহানগরীর দক্ষিণ মুলাটোল এলাকায় নিজ বাসায় আনজুমান বানুকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়। নিহত আনজুমান বানু ছিলেন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন।

পরদিন নিহতের জামাতা এনায়েত হোসেন মহন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে, পারিবারিক দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে আরমান আলী এ হত্যাকাণ্ড ঘটান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পাঁচ বছর ধরে চলা এ মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১২ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্যগ্রহণ, জেরা ও তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন।

রায় শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘এই হত্যাকাণ্ড ছিল চরম নির্মম। দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পেরে আমরা তৃপ্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বস্তি অনুভব করছে।’

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর