পঞ্চগড়ে সীমান্ত দিয়ে শিশুসহ ২৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে শিশুসহ ২৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা ওই ২৩ জনকে আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি তাদের ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পে নিয়ে যায়। এদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু। তারা যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আটকদের সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘পুশ-ইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

গত কয়েক মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে বহু মানুষকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারত। এর আগে তিন মাসে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়েই ১৬৬ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

 

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর