পাটগ্রাম সীমান্ত দিয়ে আরও দুজনকে পুশ-ইন

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে ৬১-বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ি বিওপি'র আওতাধীন সীমান্ত দিয়ে দুজনকে পুশ-ইন করা হয়।

বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করার পর আনুমানিক এক কিলোমিটার ভেতরে প্রধানপাড়া নামক স্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল তাদের আটক করে। পরে আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, আটক হওয়া একজন নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধ প্রবণতা রোধে জেলার সকল থানা ও ডিবি পুলিশ একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগে অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর