ঠাকুরগাঁওয়ে জাতীয় নারী ফুটবলারের বাড়িতে চুরি

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:১৭ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের আধাঁরে বাড়ি থেকে চুরি হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও চোরের সন্ধান পায়নি পুলিশ। এ নিয়ে এখনও কোনো সমাধান পায়নি সাগরিকার পরিবার।

গত ১৫ আগস্ট ভোর রাতে উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাগরিকার বাবা মো. লিটন।

সরকারি অর্থ্যায়নে নির্মিত ঘরে বাড়িতে এলে থাকেন সাগরিকা। বাকি সময় থাকে তালা দেওয়া। আর কাঁচা ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাঁকা ঘরে তালা দিয়ে কাঁচা ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। রাতের অন্ধকারে তালা ভেঙে চোর নিয়ে যায় সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা।

সাগরিকার বাবা মো. লিটন বলেন, ‘সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে। এতদিন টাকা বাড়িতে ছিল না চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা বহস্যময় মনে হচ্ছে। থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ বাড়ির অবস্থা দেখে গেছে। থানায় যেতে বলেছিল কয়েকবার, গেছি, কোনো আন্তরিকতা পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। বিষয়টি সেই ভাবে কাউকে জানাইনি। আমার মেয়ে পরিশ্রমের টাকা এইভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।’

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বলেন, ‘বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে এটা আমার জন্য লজ্জার, এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেছি, তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি। আমার পরিশ্রমের টাকা নিয়েছে আমার কপালতো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর