রংপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম

রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথঅভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দর্শনা মোড় থেকে মডার্ন মোড় মহাসড়কের পশ্চিম পাশে শুঁটকির আড়ত সংলগ্ন একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী। 

এদিকে স্থানীয় বাসিন্দারা হঠাৎ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। শুঁটকির আড়ত এলাকার শামিম মিয়া নামের এক পান দোকানদার বলেন, ‘এলাকাটা রাতে প্রায় নির্জন থাকে। মাঝে মাঝে সন্দেহজনক লোকজনকে ঘুরাফেরা করতে দেখা যায়। এতগুলো বন্দুক এখানে পাওয়া যাবে- আমরা তা ভাবতেও পারিনি।’

স্থানীয় বাসিন্দা কালাম মিয়া বলেন, যদি এগুলো কোনো অপরাধী গোষ্ঠীর হাতে যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যৌথ বাহিনীর এমন তৎপরতায় আমরা স্বস্তি পাচ্ছি।

ওসি শাহাজান আলী বলেন, অভিযান পরিচালনাকালে শুঁটকির আড়তের পাশে বাউন্ডারিওয়ালা একটি নির্জন বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে তাজহাট থানায় আনা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওসি শাহাজান আলী বলেন, ‘অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা এখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা ধারণা করছি, কোনো সংঘবদ্ধ চক্র নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এগুলো মজুদ করেছিল।’

 

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর